দারাজে ছাড়মূল্যে টেকনো স্পার্ক এর নতুন ভ্যারিয়েন্ট
এখন অনলাইন মার্কেটপ্লেস দারাজে পাওয়া যাচ্ছে টেকনো স্পার্ক গো ২০২৪ লাইনআপ। ৩জিবি সম্বলিত নতুন ভ্যারিয়েন্টটি আগামী ২০ জুলাই পর্যন্ত দারাজ থেকে মিলবে ৯,৪৯৯ টাকায়। থাকছে ফ্রি ডেলিভারি সুবিধা।
ফোনটিতে আছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১ টেরাবাইট পর্যন্ত এক্সটেনডেবল (সম্প্রসারণযোগ্য) স্টোরেজ সুবিধা।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানাগেছে, টেকনো ব্যবহারকারীরা নতুন এই ভ্যারিয়েন্টটি ২০ জুলাইয়ের পর থেকে দেশব্যাপী যেকোনো আউটলেট থেকে রিটেইল মূল্যে কিনতে পারবেন আগ্রহীরা।







